মালদা

পুরাতন মালদায় মহা সমারহে চড়ক পুজো উপলক্ষে গাজন নাচ

শনিবার বাংলা বছরের শেষ দিন। আর এই শেষ দিনের ভোর নাগাদ মালদা জেলার বিভিন্ন এলাকায় দেখা গেল গাজন নাচ। সেই মতো এদিন পুরাতন মালদার বাচামারি হালদার পাড়ার চড়ক পুজো উপলক্ষে এক গাজন নাচের আয়োজন করা হয়। এদিন এলাকার ছোট থেকে বড় সকলে হাতে অস্ত্র-শস্ত্র নিয়ে ডাকের তালে তালে মহানন্দা নদী থেকে হাজরা বের হয়। এই র‍্যালিটি বিভিন্ন পথ পরিক্রমা করে মঙ্গলবাড়ির চৌরঙ্গী মোড় হয়ে বাচামারি হালদার পাড়ার চড়ক মাঠে নৃত্য করতে করতে এসে হাজির হয়। যা দেখতে রাস্তার সুই ধারে জন মানষের ঢল ছিল চোখে পড়ার মতো। 

        এদিন এই সম্পর্কে বলতে গিয়ে পুজো কমিটির এক সদস্য জানান, চড়ক পুজ উপলক্ষে সারা দিন নানান পুজ অর্চনার আয়োজন করা হয়েছে। রাতে এই পুজকে কেন্দ্র করে বসবে মেলা।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/H9qx4uqAQkY